• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা অপবাদ-হামলার অভিযোগ পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- এডভোকেট নয়ন। তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যার ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার কিশোরগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন( কেডিএফ) উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ তারাগঞ্জের আলোচিত দুইটি পরিবার কে উপজেলা বিএনপির সহায়তা সাবেক ছাত্রনেতা এডভোকেট মোঃ আরিফুল ইসলাম আইন পেশায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। তারাগঞ্জ উপজেলায় মশানিধক ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তারাগঞ্জে আলোচিত রুপলাল ও প্রদীপ হত্যা মামলায় অভিযুক্ত মাজেদুল গ্রেফতার। সন্মানি কর্তন হয়েছে,সরকারি বিধান অনুসারে -ইউএনও মোনাববর হোসেন

চুরিকৃত গরু ও চোর আটক

মোঃসিহাবুর রহমান / ১১৪০ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

সিহাবুর রহমান,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ শুক্রবার (১৩ জুন)
রংপুরের তারাগঞ্জে চুরিকৃত গরু তারাগঞ্জ হাটে বিক্রির সময় গরুসহ চোরকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার বিকাল আনুমানিক ৩ টার সময় এ ঘটনা ঘটেছে।
জানাযায় যে, ঐ দিন ২নং কুর্শা ইউনিয়নের কুর্শা জিগাতলার একটি ফসলের মাঠ থেকে গরুটি চুরি করে বিক্রির জন্য তারাগঞ্জ হাটে নিয়ে আসে গরু চোর। গরুর মালিক গরুটি নির্দিষ্ট স্থানে দেখতে না পেয়ে তারাগঞ্জ হাটে গরুটি খোঁজার জন্য আসেন। এরপর আমিনুর শিকদার(২৫) নামের ঐ যুবকের হাতে গরুটি দেখতে পেয়ে তাকে আটক করেন। পরে তাকে ও গরুটিকে তারাগঞ্জ হাট ইজারাদার অফিসে নিয়ে গরু চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির বিষয়টি স্বীকার করেন ও বলেন যে, সে পেশায় একজন রাজমিস্ত্রী তিনি অভাব-অনটন ঋণগ্রস্ত তাই নিরুপায় হয়ে এই ছুরির কাজটি সে করেন। অভিযুক্ত গরু চোর আরো বলেন,হাটে গরুটির দাম ক্রেতারা ৭০ হাজার টাকা করেছিলো।
গরুর মালিক রাজ্জাকুল ইসলাম বলেন, আমি কুলির কাজ করে সংসার চালায় এবং ঐ একটি গরু পালন করে সংসারে সচ্ছলতা আনার চেষ্টা করতেছি আর ঐ গরুটায় আমার সম্বল । সেই সম্বল চোর চুরি করি তারাগঞ্জ হাটে বিক্রি করতেছিলো।আমি গরীব মানুষ। গরুটি চুরি হয়ে গেলে আমি সর্বস্বান্ত হয়ে যেতাম।
আটকৃত চোরের পরিচয় পাওয়া গেছে,নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
গরু চোর আটকের বিষয়ে তারাগঞ্জ হাট ইজারাদার রাশেদ চৌধুরী বলেন, চুরিকৃত গরু ও চোরকে আটক করে হাট অফিসে রাখা হয়েছে। আমি গরুর প্রকৃত মালিকের এলাকার মেম্বারকে খবর দিলে সেই মেম্বার আসে তারপর আমি মেম্বারের হাতে চোরিকৃত গরু ও চোরকে ছেড়ে দেই।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. এ ফারুক বলেন এখন পর্যন্ত চোর আটক ও গরু উদ্ধারের কোন অভিযোগ আমরা পাইনি অভিযোগ পেলে আইনত ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd