• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা অপবাদ-হামলার অভিযোগ পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- এডভোকেট নয়ন। তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যার ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার কিশোরগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন( কেডিএফ) উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ তারাগঞ্জের আলোচিত দুইটি পরিবার কে উপজেলা বিএনপির সহায়তা সাবেক ছাত্রনেতা এডভোকেট মোঃ আরিফুল ইসলাম আইন পেশায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। তারাগঞ্জ উপজেলায় মশানিধক ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তারাগঞ্জে আলোচিত রুপলাল ও প্রদীপ হত্যা মামলায় অভিযুক্ত মাজেদুল গ্রেফতার। সন্মানি কর্তন হয়েছে,সরকারি বিধান অনুসারে -ইউএনও মোনাববর হোসেন

তারাগঞ্জে গলা কেটে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাই।

Reporter Name / ১১৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মোঃনাজিম ইসলাম, ক্রাইম রিপোর্টারঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ঘুঘুর ডাঙ্গা নামক স্থানে জনৈক খবির মিয়ার পুকুর পাড় থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুন আরমান (বাবু) (২২) একই উপজেলার ৫নং সয়ার ইউনিয়নের চারলিয়া বুড়িরহাট দামদরপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার জানায়,গতকাল সোমবার (২৮ জুলাই) বিকালে ৫ম শ্রেণির শিক্ষার্থী আরমান তার বাবার ভ্যান নিয়ে যাত্রী পরিবহনের কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে গভীর রাত পর্যন্ত তিনি আর ফিরে আসেন নি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ঘনিরামপুর ঘুঘুরডাঙ্গা এলাকায় পুকুরপাড়ে একটি মরদেহ পড়ে আছে। পরে নিহতের বাবা শফিকুল ইসলাম সেখানে গিয়ে মরদেহটি তার ছেলে আরমানের বলে শনাক্ত করেন।
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে আরমানকে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে। মরদেহের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাতের চিহ্নও ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে।এ বিষয়ে মামলার কাজ প্রক্রিয়াদিন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd