• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা অপবাদ-হামলার অভিযোগ পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- এডভোকেট নয়ন। তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যার ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার কিশোরগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন( কেডিএফ) উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ তারাগঞ্জের আলোচিত দুইটি পরিবার কে উপজেলা বিএনপির সহায়তা সাবেক ছাত্রনেতা এডভোকেট মোঃ আরিফুল ইসলাম আইন পেশায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। তারাগঞ্জ উপজেলায় মশানিধক ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তারাগঞ্জে আলোচিত রুপলাল ও প্রদীপ হত্যা মামলায় অভিযুক্ত মাজেদুল গ্রেফতার। সন্মানি কর্তন হয়েছে,সরকারি বিধান অনুসারে -ইউএনও মোনাববর হোসেন

তারাগঞ্জের আলোচিত দুইটি পরিবার কে উপজেলা বিএনপির সহায়তা

Reporter Name / ৩৪৭ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মোঃনাজিম ইসলাম,স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে রংপুরের তারাগঞ্জে সাম্প্রতিক সময়ের আলোচিত হত্যাকাণ্ডের শিকার মঞ্জুরুলের পরিবার ও সোস্যাল মিডিয়াতে ভাইরাল, মানসিক ভারসাম্য হারানো হাসানের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালো তারাগঞ্জ উপজেলা বিএনপি। আজ (১৭ই মার্চ) মঙ্গলবার বিকালে ৪টার দিকে তারাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আলোচিত দুইটি পরিবারকে এক মাসের খাদ্য ও নতুন কাপর সহায়তা দেওয়া হয়।

তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়ন এর পচ্চিম অনন্তপুর গ্রামের ইলেকট্রিশিয়ান মঞ্জুরুল কে গত ২৬ শে মার্চ দিবাগত রাতে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। আলোচিত এ হত্যাকাণ্ডের শিকার মনজুরুলের পরিবার, মঞ্জরুলকে হারিয়ে অসহায় হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আলোচিত ৫ বছর থেকে শিকল বন্ধী মানসিক ভারসাম্য হারানো হাসান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে, তারাগঞ্জের সাম্প্রতিক আলোচিত এই পরিবার দুইটিকে সহায়তার হাত বাড়িয়ে দেন তারাগঞ্জ উপজেলা বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, সাংগঠনিক সম্পাদক শাহীন চৌধুরী,আলমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুজ্জামান খান মেনন, কুর্শা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর আমিন প্রমুখ। পরিবার দুইটি কে এক মাসের খাদ্যদ্রব্য ও পরিবারের সদস্যদের নতুন কাপড় প্রদান করা হয়।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু বলেন, আলোচিত হত্যাকাণ্ডের শিকার মঞ্জুরুলের পরিবার ও সোশ্যাল মিডিয়া ভাইরাল হাসানের যেকোনো প্রয়োজনে তারাগঞ্জ উপজেলা বিএনপি তাদের পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd