• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা অপবাদ-হামলার অভিযোগ পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- এডভোকেট নয়ন। তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যার ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার কিশোরগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন( কেডিএফ) উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ তারাগঞ্জের আলোচিত দুইটি পরিবার কে উপজেলা বিএনপির সহায়তা সাবেক ছাত্রনেতা এডভোকেট মোঃ আরিফুল ইসলাম আইন পেশায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। তারাগঞ্জ উপজেলায় মশানিধক ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তারাগঞ্জে আলোচিত রুপলাল ও প্রদীপ হত্যা মামলায় অভিযুক্ত মাজেদুল গ্রেফতার। সন্মানি কর্তন হয়েছে,সরকারি বিধান অনুসারে -ইউএনও মোনাববর হোসেন

তারাগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৭৬৭ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

তারাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে শরিফ মিয়া(২৬) নামক একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুর সারে ৩ টার  সময় উপজেলার ১নং আলমপুর ইউনিয়নের শেরমস্ত ঠাকুর পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত ব্যাক্তির পরিচয় পাওয়া গেছে, উপজেলার ১নং আলমপুর ইউনিয়নের দোওয়ালীপাড়া গ্রামের নুরালীর ছেলে শরিফ মিয়া(২৬)।
 ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি আবাদি জমির মাটি কেটে মহেন্দ্রা গাড়ীতে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে গাড়ির মাটি জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত তারাগঞ্জ,রংপুর।
অভিযুক্ত শরিফ বলেন,আমি আইন না জেনে ভুল করেছি,পরবর্তীতে আর কখনো এরকম ভুল  করবো না বলে মুসলেকা দিয়ে ছাড়া পেয়েছি।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় শরিফ মিয়া নমক একজন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার আহ্বান জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd