• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা অপবাদ-হামলার অভিযোগ পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- এডভোকেট নয়ন। তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যার ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার কিশোরগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন( কেডিএফ) উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ তারাগঞ্জের আলোচিত দুইটি পরিবার কে উপজেলা বিএনপির সহায়তা সাবেক ছাত্রনেতা এডভোকেট মোঃ আরিফুল ইসলাম আইন পেশায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। তারাগঞ্জ উপজেলায় মশানিধক ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তারাগঞ্জে আলোচিত রুপলাল ও প্রদীপ হত্যা মামলায় অভিযুক্ত মাজেদুল গ্রেফতার। সন্মানি কর্তন হয়েছে,সরকারি বিধান অনুসারে -ইউএনও মোনাববর হোসেন

১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে তারাগঞ্জ উপজেলায় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দের দুই ঘন্টার কর্মবিরতি পালন।

Reporter Name / ৫১৮ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

মোঃনাজিম ইসলাম, স্টাফ রিপোর্টারঃ সারা বাংলাদেশের মতো ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত দুই ঘন্টার কর্মবিরতির এ কর্মসূচি পালন করেন। আজ ৩০ এ নভেম্বর রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেটে ব্যানার নিয়ে দাঁড়িয়ে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে এ কর্মসূচি পালন করেন উপজেলায় কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চেম্বারের গেটে তালা ঝোলানো দেখা যায় এবং তাদের দরজায় কর্মবিরতির পোস্টার লাগানো ছিলো। তাদের এই ২ ঘন্টার কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা শত শত সাধারণ মানুষ এতে করে ব্যাহত হয় চিকিৎসা সেবা।কর্মবিরতির কর্মসূচিতে উপজেলায় কর্মরত সকল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন। তাদের দাবি মেনে নেওয়া না হলে আরো কঠোর কর্মসূচির দেওয়ার কথা বলেন উপস্থিত আন্দোলনকারীরা।
চিকিৎসা সেবা নিতে আসা আশরাফুল বলেন, মুই গরিব মানুষ,টাকা-পয়সা মোর নাই সেই জন্যে সরকারি হাসপাতাল আসনু। আসি দেখনু কাজ বন্ধ করি ওমরা আন্দোলন করেছে,তা ওমার দাবী মানি নিলে তো, মোক আইজ ঘুরি যাবার নাগিল না হাই। ফির কাইল আসবার লাগবে দিনটা মাটি হয়ে গেলো মোর।
ফার্মাসিস্ট লুৎফার রহমান মিলন বলেন,আমরা এ দাবী তিন দশক থেকে করে আসতেছি,আশা দিয়েও অনেকবার আমাদেরকে হতাশ করেছে বিগত সরকারগুলো তাই আমরা এই কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।আমরা চাই আমাদের দাবী অতিসত্বর মেনে নেওয়া হোক। আজকে দুই ঘন্টার কর্মবিরতি দিলেও, দাবি মানা না হলে আগামীতে পুরো শাটডাউন দেওয়ার মতন কর্মসূচি পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd