• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা অপবাদ-হামলার অভিযোগ পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- এডভোকেট নয়ন। তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যার ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার কিশোরগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন( কেডিএফ) উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ তারাগঞ্জের আলোচিত দুইটি পরিবার কে উপজেলা বিএনপির সহায়তা সাবেক ছাত্রনেতা এডভোকেট মোঃ আরিফুল ইসলাম আইন পেশায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। তারাগঞ্জ উপজেলায় মশানিধক ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তারাগঞ্জে আলোচিত রুপলাল ও প্রদীপ হত্যা মামলায় অভিযুক্ত মাজেদুল গ্রেফতার। সন্মানি কর্তন হয়েছে,সরকারি বিধান অনুসারে -ইউএনও মোনাববর হোসেন

কৃষি জমির উর্বর মাটি উত্তোলন করায় দুইজনকে অর্থ জরিমানা

Reporter Name / ৬০৬ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

মোঃ জাকিরুল ইসলাম (জিবন),স্টাফ রিপোর্টারঃরংপুর জেলার তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্ট পরিচালনাকালে ব্যক্তি মালিকানাধীন উর্বর কৃষি জমি হতে মাটি উত্তোলন করায় দুইজন কে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন জরিমানা করেন।
আজ (৪জানুয়ারি) রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়ন এর ব্যক্তি মালিকানাধীন উর্বর কৃষি জমি হতে মাটি উত্তোলন করায় নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নেয়ামতপুর মুন্সিপাড়া গ্রামের খলিল মাস্টার এর ছেলে এস এম আকিল আকতার (৪৫) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় (৫০,০০০) টাকা ও জলঢাকা উপজেলার বগুলাগাড়ী রাজারহাট গ্রামের মৃত মহফেল উদ্দিন এর ছেলে মোখলেছুর রহমান বাবু (৪৮) কে (১,০০,০০০) টাকা জরিমানা করা হয়।

কৃষি জমির উর্বর মাটি উত্তোলন ঠেকাতে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে প্রশংসা করছে এলাকাবাসী।
আলমপুর ইউনিয়ন এর কৃষক মুসা বলেন, টাকার লোভে পরে কতিপয় কৃষি জমির মালিক উর্বর মাটি ইটভাটা মালিকদের কাছে বিক্রি করায়,পার্শ্ববর্তী কৃষি জমিগুলো চাষাবাদ অনুপযোগী হয়ে পড়ছে। ফলে পার্শ্ববর্তী জমির মালিকও ইটভাটা মালিকের নিকট উর্বর মাটি বিক্রি করতে এক প্রকার বাধ্য হচ্ছে। কৃষি জমির উর্বর মাটি উত্তোলন ঠেকাতে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন বলেন বাংলাদেশকে খাদ্যে স্বনির্ভর রাখতে ও অর্থনীতির চাকা সচল করতে কৃষির বিকল্প নেই। তাই কৃষি জমির উর্বর মাটি উত্তোলন ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd