• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা অপবাদ-হামলার অভিযোগ পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- এডভোকেট নয়ন। তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যার ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার কিশোরগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন( কেডিএফ) উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ তারাগঞ্জের আলোচিত দুইটি পরিবার কে উপজেলা বিএনপির সহায়তা সাবেক ছাত্রনেতা এডভোকেট মোঃ আরিফুল ইসলাম আইন পেশায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। তারাগঞ্জ উপজেলায় মশানিধক ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তারাগঞ্জে আলোচিত রুপলাল ও প্রদীপ হত্যা মামলায় অভিযুক্ত মাজেদুল গ্রেফতার। সন্মানি কর্তন হয়েছে,সরকারি বিধান অনুসারে -ইউএনও মোনাববর হোসেন

তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দ্বিপ্তী রানীর পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

Reporter Name / ৬০০ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দক্ষিণ হাজীপুর (বাছুরবান্দা) এলাকার বাসিন্দা দ্বিপ্তি রানীর দোকানঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে দোকানে থাকা মালামাল ও নগদ অর্থ সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে তিনি ও তাঁর পরিবার চরম মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন।

খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান রংপুর-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলামের পক্ষ থেকে তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বুধবার (২৪/১২/২০২৫) উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দ্বিপ্তি রানীর বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সহায়তা প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, “মানবিক বিপর্যয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
ক্ষতিগ্রস্ত দ্বিপ্তি রানী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও এটিএম আজহারুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সহায়তা তাঁর পরিবারকে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহস যোগাবে।”

স্থানীয়রা দ্রুত অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd