• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সন্মানি কর্তন হয়েছে,সরকারি বিধান অনুসারে -ইউএনও মোনাববর হোসেন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিস্তা চরাঞ্চল ও নিজ এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাজশাহীতে ব্যবসায়ী পরিবারকে ‘মিথ্যা মামলা ও হুমকির’ অভিযোগ শিশুশ্রম নিরসনে রাজশাহীতে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত দৃষ্টি প্রতিবন্ধী ও প্যারালাইসিস অসহায় ব্যাক্তিকে ইউএনও মোনাববর হোসেন এর সহায়তা প্রদান তারাগঞ্জে অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে,ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা জেলার শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা হলেন মাহমুদুল হাসান কৃষি জমির উর্বর মাটি উত্তোলন করায় দুইজনকে অর্থ জরিমানা

তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল

Reporter Name / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

বুলবুল হোসেন,তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় রংপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকাল ৪ ঘটিকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি তারাগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন জামায়াত ও তাদের জোটভুক্ত নেতাকর্মীরা।
স্বাগত মিছিলে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি ও পেশার সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন রংপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,
“আমি বাংলাদেশ জামায়াতে ইসলামি ও দশদলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী। আমি বিশ্বাস করি, সকল ধর্ম ও বর্ণের মানুষ মতভেদ ভুলে এক হয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন এবং ভোটকে আমানত মনে করে দৃঢ়চিত্তে পাহারাদারের ভূমিকা পালন করবেন।”

এ সময় পথসভায় তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। স্বাগত মিছিলে বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার জামায়াত নেতৃবৃন্দের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। মিসিলটি শান্তিপুর্নভাবে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd