• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সন্মানি কর্তন হয়েছে,সরকারি বিধান অনুসারে -ইউএনও মোনাববর হোসেন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিস্তা চরাঞ্চল ও নিজ এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাজশাহীতে ব্যবসায়ী পরিবারকে ‘মিথ্যা মামলা ও হুমকির’ অভিযোগ শিশুশ্রম নিরসনে রাজশাহীতে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত দৃষ্টি প্রতিবন্ধী ও প্যারালাইসিস অসহায় ব্যাক্তিকে ইউএনও মোনাববর হোসেন এর সহায়তা প্রদান তারাগঞ্জে অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে,ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা জেলার শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা হলেন মাহমুদুল হাসান কৃষি জমির উর্বর মাটি উত্তোলন করায় দুইজনকে অর্থ জরিমানা

সবুজ তারাগঞ্জ গড়ার লক্ষ্যে ৭০০ গাছের চারা রোপন করলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা।

Reporter Name / ৯১৫ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মোঃনাজিম ইসলাম,রংপুর জেলা,প্রতিনিধীঃ
আজকের গাছ আগামীর নিশ্বাস,গাছ লাগাই পরিবেশ বাঁচাই”এই শ্লোগান নিয়ে উৎসব মুখর পরিবেশে গত-বৃহস্পতিবার (১০ জুলাই)উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগীতায় বিকাল ৪ টায় উপজেলার কুর্শা ইউনিয়নের কৃষ্ণপুর হাতখোপা বিলের চার দিকের পারে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়। রংপুরের জেলার তারাগঞ্জ উপজেলার কৃষি অফিসের তথ্য মতে, কুর্শা ইউনিয়নের হাতখোপা বিলের পারে নারিকেল,তাল,আম,জাম,বেল,কাঁঠালসহ সাতশত প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।তারাগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা রুবেল রানা গাছ লাগানো কার্যক্রম উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দীবা রানী রায়,উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম,উপজেলা প্রকৌশলি মোহাম্মদ আলী, উপজেলা বরেন্দ্র সহকারি প্রকৌশলি বিদ্যুৎ কুমার রায়, উপজেলা বন কর্মকর্তা আখতারুজ্জামান রোকনসহ,সাংবাদিকবৃন্দু উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন। উপজেলা কৃষি অফিসার দীবা রানী রায় বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে প্রাকৃতিক দুর্যোগ প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।এই অবস্থা থেকে বাঁচতে হলে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। উপজেলা নিবাহী অফিসার রুবেল রানা বলেন,উপজেলার সবচেয়ে বড়বিল হাতখোপা যাহা প্রায় ৩৬ একর জমি জুড়ে অবস্থিত। হাতখোপার বিলটি উম্মুক্ত উদ্যান গড়ে তোলার পরিকল্পনা চলছে। বিলটির চারি পারে প্রায় ২০ হাজার গাছের চারা রোপন করা হবে।কারন গাছ পরিবেশের সবচেয়ে উপকারী বন্ধু। মানব জীবনে গাছের উপকারিতার কথা শেষ করা যাবে না।এখন বর্ষাকাল,গাছ লাগানোর মোক্ষম সময়। তাই আসুন,আমরা যত বেশি সম্ভব গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এবং নিজেরা বাঁচি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd