• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]

নীলফামারীর মাগুড়ায় ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name / ২০১ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

 

  • আজাদ হোসেন আওলাদ মিয়া, 7নীলফামারীঃ
  1. নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা এর মাগুড়া ইউনিয়নে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান উপলক্ষে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাগুড়া মন্ডল বাড়ীতে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
    ক্যাম্পে রোগী দেখবেন ডাঃ ডাঃ তৌহিদুল ইসলাম। তিনি দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
    আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধও বিতরণ করা হবে।
    এ মানবিক উদ্যোগের পরিচালনায় রয়েছেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম মন্ডল ও মোঃ জাকির হোসেন মন্ডল, মাহাফুজাররা রহমান মন্ডল ।
    ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয়দের মাঝে এ আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd