• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সন্মানি কর্তন হয়েছে,সরকারি বিধান অনুসারে -ইউএনও মোনাববর হোসেন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিস্তা চরাঞ্চল ও নিজ এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাজশাহীতে ব্যবসায়ী পরিবারকে ‘মিথ্যা মামলা ও হুমকির’ অভিযোগ শিশুশ্রম নিরসনে রাজশাহীতে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত দৃষ্টি প্রতিবন্ধী ও প্যারালাইসিস অসহায় ব্যাক্তিকে ইউএনও মোনাববর হোসেন এর সহায়তা প্রদান তারাগঞ্জে অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে,ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা জেলার শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা হলেন মাহমুদুল হাসান কৃষি জমির উর্বর মাটি উত্তোলন করায় দুইজনকে অর্থ জরিমানা

তারাগঞ্জে অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে,ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৪১৮ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

মোঃনাজিম ইসলাম,স্টাফ রিপোর্টারঃরংপুর তারাগঞ্জে অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে, এক ব্যাবসায়ী কে ৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোট পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। আজ (৫ই জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার তারাগঞ্জ বাজারে অভিযান পরিচালনা কালে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় গংগাচড়া উপজেলার,পানাপুকুর গ্রামের বাবুল চন্দ্রের ছেলে ডালিম কুমার কে (পাঁচ হাজার টাকা) জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। জানা যায়,নিয়মিত বাজার মূল্য মনিটরিং করছে উপজেলা প্রশাসন তারাগঞ্জ। তবুও কিছু অসাধু ব্যাবসায়ীর গোপনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের প্রমান পাওয়ায় জরিমানা ও সর্তক করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

পরে বিভিন্ন গ্যাসের দোকান ও ডিপো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন। উপজেলা প্রশাসনের খুচরা ও ডিপো পর্যায়ে নিয়মিত পরিদর্শন ও অভিযানকে স্বাগত জানিয়েছে সাধরণ ভোক্তারা।
এ সময় গনমাধ্যমের প্রশ্নের উত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন বলেন, সরকার নির্ধারিত মূল্য ১২ কেজি গ্যাস সেলিন্ডার ১৩০৬ টাকা। নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে কেউ যদি বিক্রয় করে আমরা তৎক্ষনাৎ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd