• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]

তারুণ্যের মেধা ও উদ্ভাবনের মুখরিত তারাগঞ্জ, অনুষ্ঠিত হলো বিজ্ঞান প্রদর্শনী।

Reporter Name / ৮ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মোছাঃ বৈশাখী নুর (রংপুর) প্রতিনিধিঃ তারুণ্যের মেধা আর নতুন উদ্ভাবনের জয়গানে মুখরিত হয়ে উঠেছে রংপুরের তারাগঞ্জ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলাটিতে অনুষ্ঠিত হয়ে গেল ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন’ কর্মসূচি।

আজ ১২ই জুন শুক্রবার দুপুরে, তারাগঞ্জ উপজেলা মডেল মসজিদ হলরুমে বিজ্ঞানের এই মিলনমেলা বসেছিল। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং এসইডিপি (SEDP)-এর যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত তারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুর রহমান।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান শিপু, আমিনুল ইসলাম, আজিজুল হাকীম ও কাজী শামছুল হুদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিজ্ঞান উৎসবে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন। খুদে বিজ্ঞানীদের তৈরি নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ও স্টার্টআপ আইডিয়াগুলো অনুষ্ঠানস্থলে আসা সবার নজর কাড়ে।

প্রদর্শনী শেষে জমকালো প্রতিযোগিতার মধ্য থেকে সেরা তিনটি নতুন বৈজ্ঞানিক আবিষ্কারকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান হিসেবে নির্বাচিত করা হয়। পরে বিজয়ী ক্ষুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেনসহ উপস্থিত অতিথিবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন বলেন, এ ধরনের আয়োজন আগামী দিনে দেশের বিজ্ঞান চর্চাকে আরও এগিয়ে নেবে এবং তারাগঞ্জ থেকে বিশ্বমানের গবেষক তৈরি করতে অনন্য ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd