• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
  • [gtranslate]

তারাগঞ্জে উৎসবমুখর পরিবেশে,উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন শীর্ষক চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে পাট চাষীদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে দক্ষ করে তুলতে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” প্রকল্পের আওতায় স্থানীয় পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আজ (০৯ই জুন) মঙ্গলবার সকাল ১০ টায় তারাগঞ্জ উপজেলা হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং চাষীদের মাঝে মূল প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা।

প্রশিক্ষণ কর্মশালায় তারাগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন থেকে আগত প্রায় ৬০জন তালিকাভুক্ত পাট চাষী অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মসূচিতে মূলত কীভাবে পরিবেশবান্ধব উপায়ে ভালো মানের পাট চাষ করা যায় এবং কম খরচে পাটের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব—সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, পাট বাংলাদেশের একটি অন্যতম প্রধান অর্থকরী ফসল। তাই সঠিক নিয়ম মেনে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং উন্নত মানের বীজ নির্বাচন করে পাট চাষ করলে কৃষকরা অধিক লাভবান হবেন ও দেশের পাটের সুদিন ফিরে আসবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী চাষীদের মাঝে পাটের ব্যাগ ও নগদ ৮৮০ টাকা এবং লিফলেট বিতরণ করা হয়।

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন
শীর্ষক চাষী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, এক সময় পাট চাষ ছিল বাংলাদেশের একমাত্র অর্থকারী ফসল। কিন্তু সঠিক প্রশিক্ষণ পাটের গুণমান সম্পর্কে সচেতনতার অভাব, দিন দিন এ ফসল থেকে চাষীদের বিমুখ করে তুলেছে। আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে চাষিরা পাট চাষে উৎসাহী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd