• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
  • [gtranslate]

তারাগঞ্জ উপজেলায় মশানিধক ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

Reporter Name / ৪৬২ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

‎জাকিরুল ইসলাম (জিবন) স্টাফ রিপোর্টঃ রংপুরের তারাগঞ্জে ডেঙ্গু ও অন্যান্য মশা বাহিত রোগ প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ (১৪ই মার্চ) শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলা চত্বরে র‍্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন এর নেতৃত্ব্যে, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসমা উল হুসনা, তারাগঞ্জ থানার (তদন্ত) কর্মকর্তা মাহমুদ হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা। ইউএনও মোনাব্বর হোসেন বলেন, প্রাণঘাতি ডেঙ্গু থেকে আমাদের বাচতে হলে, বাড়ীর আশপাশ সব সময় পরিস্কার রাখতে হবে এবং যেখানে যেখানে ময়লা ও পরিষ্কার পানি জমতে দেয়া যাবে নাহ।

আমরা যেন নিজেদের আঙ্গীনা নিজেরা পরিস্কার রাখি, সেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমারা এই অভিযান শুরু করেছি। প্রতি সপ্তাহে আমাদের এই পরিচ্ছন্নতা আভিযান ও মশক নিধন কার্যক্রম চলমান থাকবে। গণমাধ্যম কর্মী নাজিম ইসলাম বলেন, সামনে আসন্ন বর্ষাকালে যেন ডেঙ্গুপ্রকোপ ‎কমানো যায় তাই আগে থেকেই প্রস্তুতি নেয়া জরুরী, যত্রতত্র জমে থাকা পানি ফেলে দেয়া উচিত, তাহলেই ডেঙ্গু কমানোর সম্ভব। পরে ফোগার মেশিন স্প্রের মাধ্যমে এডিশ মশার লার্ভা ধ্বংস ও মশার উপদ্রব কমানো অভিযান করা হয় পুরো উপজেলা চত্ত্বরজুড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd