• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

তারাগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

মোঃ নাজিম ইসলাম,(তারাগঞ্জ রংপুর)প্রতিনিধি : আজ শুক্রবার (২৯ মে) উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের কশিয়াবাড়ি এলাকায় যমুনেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কিসামত মেনানগর ডাংগীর হাট তেলীপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে অহিদ ইসলাম (১৩) এবং নুর ইসলামের ছেলে মাসুদ (১৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ৫জন কিশোর ও যুবক মিলে দুপুর ০২ টার দিকে বাড়ির পাশে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে অহিদ ও মাসুদ নদীর গভীর পানিতে চলে গেলে তারা আর উঠে আসতে পারেনি। তারা সাঁতার জানত না বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

গোসলে নামা সঙ্গে থাকা অন্যরা পানি থেকে উপরে উঠে আসলেও, উঠে আসেনি নিহত দুই তরুণ। পরে, তাদের তুলিয়ে যাওয়া দেখে উপরে উঠে আসা বাকিরা চিৎকার দিলে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে উদ্ধার চেষ্টা চালান। প্রায় কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর দুইজনকে ঘঠনা স্থল থেকে একটু দূরে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

দুইজন তরুণের দুর্ঘটনায় অকাল মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠেছে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার (ওসি তদন্ত) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে, ইতিমধ্যেই নদী থেকে নিখোঁজ দুই ধরনের লাশ উদ্ধার করা হয়েছে। দুই তরুণের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd